arkbae.com-এ আপনার গোপনীয়তা রক্ষা করা আমাদের অন্যতম অগ্রাধিকার। আমাদের এই পলিসি পেজটি আপনাকে জানাবে আমরা কীভাবে আপনার তথ্য সংগ্রহ এবং ব্যবহার করি।
সংগৃহীত তথ্য
অর্ডার করার সময় এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার সময় আমরা আপনার কাছ থেকে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করি:
- ব্যক্তিগত তথ্য: নাম, ডেলিভারি ঠিকানা, ফোন নম্বর, এবং ইমেইল।
- প্রযুক্তিগত তথ্য: আমরা আপনার আইপি অ্যাড্রেস (IP Address), অর্ডার সোর্স, ব্যবহৃত ডিভাইসের তথ্য এবং লোকেশন কালেক্ট করি।
can তথ্যের ব্যবহার
আমরা আপনার তথ্য মূলত নিচের কাজগুলোর জন্য ব্যবহার করি:
- অর্ডার ডেলিভারি: আপনার অর্ডারটি সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য।
- নিরাপত্তা ও অটোমেশন: ফেইক অর্ডার (Fake Order) শনাক্ত করা, সিস্টেম অটোমেশন এবং ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আইপি ও ডিভাইস ডাটা ব্যবহার করি।
- যোগাযোগ: অর্ডার কনফার্মেশনের জন্য আপনাকে কল বা মেসেজ দিতে।
তথ্য সুরক্ষা ও শেয়ারিং
আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি করি না। শুধুমাত্র আমাদের ডেলিভারি পার্টনারদের সাথে প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হয়।
পেমেন্ট নিরাপত্তা
বিকাশ বা অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আমরা কোনো কার্ড ডিটেইলস বা পিন নম্বর সংরক্ষণ করি না।