২০২৬ সালে এক নতুন প্রত্যয় নিয়ে ‘আর্ক-বে’ (Arkbae) এর যাত্রা শুরু। আমাদের লক্ষ্য কেবল পণ্য বিক্রি করা নয়, বরং আপনাদের সাথে একটি দীর্ঘমেয়াদী বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা।
বর্তমান সময়ে অনলাইনে কেনাকাটা করতে গিয়ে অনেকেই ‘অথেন্টিক’ পণ্যের নামে নকল বা নিম্নমানের পণ্য কিনে প্রতারিত হচ্ছেন। দেখতে হুবহু একরকম হলেও, মানের দিক থেকে সাধারণ এবং অথেন্টিক পণ্যের মধ্যে আকাশ-পাতাল তফাৎ থাকে। ঠিক এই জায়গাতেই আর্ক-বে অন্যদের চেয়ে আলাদা।
আমরা জানি, আমাদের পণ্যের মূল্য অন্যান্য সাধারণ ই-কমার্স সাইটের তুলনায় সামান্য বেশি মনে হতে পারে। এর একমাত্র কারণ হলো—আমরা পণ্যের মানের সাথে কোনো আপস করি না। সস্তা বা নকল পণ্যের ভিড়ে আমরা অত্যন্ত যাচাই-বাছাই করে শুধুমাত্র ১০০% অথেন্টিক পণ্যটিই আপনার হাতে তুলে দেই।
আমরা বিশ্বাস করি, আপনি যখন আপনার কষ্টের টাকা খরচ করবেন, তখন আপনার প্রাপ্য সেরা পণ্যটিই। সঠিক মূল্যে খাঁটি পণ্য পৌঁছে দিয়ে আপনাদের কেনাকাটার অভিজ্ঞতাকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করাই আমাদের মূল উদ্দেশ্য।
আর্ক-বে এর সাথে থাকার জন্য ধন্যবাদ।