অনলাইনে আসল vs নকল গ্যাজেট চিনবেন কীভাবে? প্রতারণা থেকে বাঁচার ৫টি উপায়
অনলাইনে এখন ‘অথেন্টিক’ বা ‘অরিজিনাল’ শব্দের ছড়াছড়ি। অনেক সময় ছবিতে আসল প্রডাক্ট দেখিয়ে ডেলিভারি দেওয়া হয় নিম্নমানের ক্লোন বা কপি প্রডাক্ট। দেখতে হুবহু একরকম হলেও পারফরম্যান্সের আকাশ-পাতাল তফাৎ থাকে। একজন সচেতন ক্রেতা হিসেবে আসল ও নকলের পার্থক্য বোঝা আপনার জন্য জরুরি।
অবিশ্বাস্য কম দাম: প্রবাদ আছে, “সস্তার তিন অবস্থা”। যদি দেখেন কোনো প্রিমিয়াম গ্যাজেট বা স্মার্টওয়াচ বাজারের স্বাভাবিক দামের চেয়ে অর্ধেক বা তারও কমে বিক্রি হচ্ছে, তবে নিশ্চিত থাকুন এটি নকল বা মাস্টার কপি। অথেন্টিক প্রডাক্টের একটি নির্দিষ্ট প্রোডাকশন কস্ট থাকে, তাই এর দাম খুব বেশি কমানো সম্ভব নয়।
প্যাকেজিং ও ফিনিশিং: অথেন্টিক গ্যাজেটের প্যাকেজিং সবসময় প্রিমিয়াম হয়। বক্সের লিখা, ফন্ট এবং সিল ভালো করে খেয়াল করুন। নকল পণ্যের ফিনিশিংয়ে কোথাও না কোথাও খসখসে ভাব বা অসামঞ্জস্যতা থাকবেই।
সাউন্ড ও কানেক্টিভিটি (গ্যাজেটের ক্ষেত্রে): একটি আসল ব্লুটুথ স্পিকার বা ইয়ারফোনের সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার হবে এবং কানেকশন ড্রপ করবে না। কিন্তু কপি প্রডাক্টে বেইজ ফেটে যায় এবং কানেক্টিভিটি রেঞ্জ খুব কম হয়।
সিরিয়াল নাম্বার চেক: অনেক ব্র্যান্ডের ওয়েবসাইটে সিরিয়াল নাম্বার দিয়ে প্রডাক্ট ভেরিফাই করা যায়। কেনার আগে এই সুবিধা আছে কি না দেখে নিন।
বিশ্বস্ত সেলার নির্বাচন: কোথা থেকে কিনছেন সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা আপনাকে স্পষ্ট করে বলে দেয় যে এটি অথেন্টিক এবং গ্যারান্টি দেয়, তাদের ওপর ভরসা করা উচিত।
সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে নকল পণ্য কিনে কিছুদিন পর ফেলে দেওয়ার চেয়ে, একটু যাচাই করে সঠিক মূল্যে Ark-Bay থেকে অথেন্টিক পণ্য কেনাই বুদ্ধিমানের কাজ। আমরা পণ্যের মানের সাথে কখনো আপস করি না।